Explore the Digital Profile of Horidashpur, SajailSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

হরিদাশপুর গ্রাম
হরিদাশপুর – একটি আদর্শ গ্রাম | আমার শেকড়, আমার গর্ব
সাজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ
হরিদাশপুর গ্রাম সম্পর্কে মতামত দিন
গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।
এক নজরে হরিদাশপুর
- জনসংখ্যা
- ৭০০০+
- আয়তন
- ৩ বর্গ কিমি
- প্রতিষ্ঠাকাল
- 1943
ইতিহাস
ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম সাজাইল ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। সাজাইল ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে সাজাইল ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। রাধারমন সিংহ ও আশু সিংহ ছিলেন সাজাইল গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম সাজাইল ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন। অন্যটি হল ভাদুলিয়া, মহানাগ, বিলপবনিয়া বিল সহ আরো কয়েকটি গ্রাম নিয়ে সাজাইল ইউনিয়ন নামকরণ করা হয়। তবে ঐ সময়ে নৌকাই ছিল সাজাইল ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।
গ্রামের প্রতিটি বাঁশঝাড়, ক্ষেত-খামার, পুকুর আর কাঁচা রাস্তা বয়ে নিয়ে চলে আমাদের শেকড়ের গল্প।
“আমাদের শেকড়, আমাদের গর্ব — হরিদাশপুর”



