Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

মো রফিকুল ইসলাম রফি

মো রফিকুল ইসলাম রফি

রামকলার রূপেশ্বরী

publicText only

আমার শেখর নীলফামারীর নীল আকাশে, রংপুরের ওই মায়ায়, শেকড় আমার রূপেশ্বরী, শান্ত শীতল ছায়ায়। বাঁশঝাড়ের ওই মরমর সুর, হাওয়ায় দুলছে ধান, রামকলার মাটির বুকে গাই জীবনের গান। বাকা পথে কাঁচা রাস্তা, পুকুর পাড়ের আল, ঘাসফুলেদের স্বপ্ন মাখা আমাদের এই চাল। ক্ষেত-খামারে রোদে পোড়া কৃষকের সেই হাসি, এই গ্রামকে তাই তো আমি বড্ড ভালোবাসি। খোকসাবাড়ী ইউনিয়ন আর সদর উপজেলার প্রাণ, রূপেশ্বরী নামটা যেন সুমধুর এক টান। যতই দূরে যাই না কেন, এই তো আমার ঘর, রক্তে আমার মিশে আছে আপন শেকড়ের স্বর। আমাদের এই মাটির ঘ্রাণ, আমাদেরই তো গর্ব, রামকলার রূপেশ্বরী গ্রাম— আমার পৃথিবী সর্ব। মো রফিকুল ইসলাম রফি

1 লাইক0 মন্তব্য
0 শেয়ার49 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

রামকলার রূপেশ্বরী গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন