Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

রাকিব হোসেন ফরাজী

রাকিব হোসেন ফরাজী

আন্ডারচর

public1 media

আমি রাকিব হোসেন ফরাজী। Rakib Hossen Forazi আমার বাড়ি নোয়াখালী জেলার, নোয়াখালী সদর উপজেলার, আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর (৮নং ওয়ার্ড) গ্রামে অবস্থিত। আমাদের বাড়ির নাম- আন্ডারচর ফরায়েজী বাড়ি। আমার জন্মস্থান হল- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নে । আমার জন্ম তারিখ: ৫ই ফেব্রুয়ারি ২০০১ আমার শৈশব এবং কৈশোর কেটেছে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায় । আমি কমলনগর উপজেলার তুলাতুলি প্রাইমারি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি । এরপরে সাহেবেরহাট আশরাফুল উলুম মাদ্রাসা থেকে নূরানী পড়েছি । এরপরে কমলনগর উপজেলার ফরাশগন্জ ফয়েজে আম আলিম মাদ্রাসা থেকে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। অতঃপর কমলনগর উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল করেছি। সর্বশেষ নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে অনার্স সম্পূর্ণ করেছি এবং এখন মাস্টার্স পড়তেছি । বর্তমানে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বেতাগাঁও গ্রামে বেতাগাঁও উত্তর পাড়া জামে মসজিদের খতিব হিসেবে আছি এবং বেতাগাঁও বায়তুল মা'মুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক হিসেবে আছি। ধর্মী আলোচক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে, আল হামদুলিল্লাহ ।এবং আমি মোস্তফা কামাল (রহ.) স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি । এই ফাউন্ডেশনটি মূলত আমার আব্বুর নামের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেছি । আমার আব্বুর নাম মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল (রহ.) । তিনি ২০২০ খ্রিস্টাব্দের ২৮ শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ।

Post media
3 লাইক0 মন্তব্য
0 শেয়ার98 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

আন্ডারচর গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন