
Md. Fazlur Rahman
আমার গ্রাম
*গ্রাম নিয়ে কবি বন্দে আলী মিঞার কালজয়ী একটি কবিতা এবং প্রকৃতির রূপ তুলে ধরা হয়েছে। *এটি গ্রাম বাংলার সহজ-সরল রূপ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতিচ্ছবি: আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, এক সাথে খেলি আর পাঠশালে যাই।আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পুবে দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে।