
মিজানুর রহমান মোল্লা
আমার গ্রাম
গ্রামের নাম: কুলিয়া ইউনিয়ন: ৪ নং কুলিয়া ইউনিয়ন, মোল্লাহাট, বাগেরহাট আমাদের কুলিয়ার ঐতিহাসিক দৈব মসজিদ আমাদের কুলিয়া গ্রামটি ঐতিহ্য ও সৌন্দর্যে ভরপুর। এই গ্রামের অন্যতম এক অমূল্য নিদর্শন হলো আমাদের ঐতিহ্যবাহী প্রাচীন "দৈব মসজিদ"। এই মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত প্রাচীন এবং এটি সম্পূর্ণ চুন-সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। কালের সাক্ষী এই মসজিদটি ঠিক কত বছর আগের বা কে এটি নির্মাণ করেছিলেন, তার সঠিক ইতিহাস বা সাল-তারিখ আজ আর কেউ নিশ্চিত করে বলতে পারেন না। এর প্রাচীন গঠনশৈলী আর রহস্যময় ইতিহাস আমাদের গ্রামকে সবসময়ই এক আলাদা গৌরব এনে দিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই ঐতিহাসিক মসজিদটি দেখতে শুধু আমাদের এলাকা বা আশেপাশের থানা-ইউনিয়ন থেকেই নয়, বরং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর-দূরত্ব থেকে মানুষ ছুটে আসেন। দর্শনার্থী ও ভক্তরা এখানে এসে শুধু মসজিদটি দেখেই ক্ষান্ত হন না, এর উন্নয়নে ও মেরামতের জন্য সাধ্যমতো টাকা দান করেন। এছাড়া অনেকে এখানে বিভিন্ন মান্নত করেন—যেমন ছাগল, মুরগি, হাঁস, নারকেল, দুধ, ডিম ইত্যাদি মানত হিসেবে নিয়ে আসেন। আমাদের এই প্রাচীন নিদর্শনটি আমাদের শিকড় ও ঐতিহ্যের এক দারুণ প্রতীক। আপনারা যারা আমাদের কুলিয়া গ্রামে আসবেন, এই ঐতিহাসিক দৈব মসজিদটি একনজর দেখে যাওয়ার বিনীত আমন্ত্রণ রইল। #ঐতিহাসিক_স্থান, #গ্রামের_জীবন, #শৈশব_স্মৃতি)