Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

Ajij Jamil

Ajij Jamil

আলীপুর

public1 media

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের শান্তিপাড়া এলাকায় ব্যাটারিচালিত মিশুক গাড়ির ধাক্কায় এনাম চৌধুরী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনাম চৌধুরী নবীগঞ্জের বাটা শোরুমের স্বত্বাধিকারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপাড়া এলাকায় চলাচলের সময় একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। তবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। #ajij_jamil

Post media
1 লাইক0 মন্তব্য
0 শেয়ার106 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

আলীপুর গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন