Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

ইবরাহীম খলিল

ইবরাহীম খলিল

কাগমারি

public1 media

কাগমারী যা বলুহর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, কোটচাঁদপুর উপজেলাধীন ঝিনাইদহ জেলায় অবস্থিত। আমাদের গ্রামটি বাওড় বেষ্টিত একটি গ্রাম। গ্রামের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সৌহার্দ্য পূর্ণভাবে বসবাস করে আসছে।এ গ্রামে প্রায় ১০০-১৫০ পরিবার হিন্দু সম্প্রদায়ের। যারা একে অপরের সাথে মিলে মিশে বসবাস করে আসছে। এ এক অন্য রকম মেলবন্ধন।একে অপরের সাহায্যে এগিয়ে আসে।তাদের ধর্ম পালনে যেমন মুসলিম সংখ্যাগরিষ্টতা কোন প্রভাবিত করে না,তেমনি তাদের পূজা পার্বণে মুসলিম ধর্ম পালনে নিয়ম মেনে আযান ও নামাজের সময় হলে ঢাক ঢোল গান বাঁজনা বন্ধ রেখে মুসলিম ধর্মপালমনে সাহায্যে করে। এককথায় সম্প্রীতির বন্ধনে আমাদের গ্রামবাসি আবদ্ধ। আমি মনে করি এটা একটা আদর্শ গ্রাম। শুধু আমার কথায় বা কেন বলবো। আশ পাশের ১০ গ্রাম ও পাশের থানা ও জেলার মানুষের মুখে মুখে আমাদের সম্প্রীতি। । এটি মূলত বলুহর মৌজা ও বাওড় সংলগ্ন একটি অঞ্চল। বলুহর ইউনিয়নের সামগ্রিক আয়তন ২৭.০১ বর্গ কিঃমিঃ এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ২০,৬৪২ জন। বর্তমান (২০২৬) সালে জাতীয় নির্বাচনে ৩৬০১ জন তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেছে, সে হিসাবে জনসংখ্যা তিন গুন। প্রায় ৮-১০ হাজার জনবলের গ্রামে, কিন্তুু আমরা ঈদের জামাত একটি ঈদগাঁহে আদায় করি এ এক অন্য রকম মেলবন্ধন। যা ভাষায় প্রাকশ করার মতো শব্দ ও বাক্য আমার জানা নেই। হানা হানি মারামারি কোন কিছু নেই বললেই চলে।একটি স্থল পথ থাকায় গ্রামের সকল মানুষ এই একটি রাস্তা ব্যবহার করে শহর থেকে শহরে,দেশ থেকে বিদেশে পাড়ি জমায়। দীর্ঘ কর্মজীবনে এখন গ্রামের মায়া ছাড়তে পারি নাই। পারি নাই ভুলতে শৈশব জীবনের যাদের সাথে পথচলা বন্ধু,বান্ধব ও সহপাঠিদের। যাদের সাথে গ্রামের বাওড়ে গোসল করা।নৌকায় ঘোরা, মাছ ধরা,দূর থেকে দৌঁড় দিয়ে এসে ডিগবাজী দেওয়া বাওড়ে,সন্ধ্যার আগে স্কুল মাঠে ফুটবল,ক্রিকেট,(দৌঁড় গাদি,লবণ গাদি,গোল্লাছুট গ্রামের ভাষায়)। সবকিছু স্মৃতি হয়ে মনে পড়ে। আরো মনে পড়ে শীতের রাতের খেজুর রস খাওয়ার কত কত স্মৃতি। মনে হয় গ্রামত্যাগী চাকুরির স্থফা দিয়ে গ্রামের মাটি ও মানুষের সাথে মিশে একাকার হয়ে যায়। আজ এই পর্যন্ত অন্য এক ক্ষণে সময় পেলে লিখব আমার জন্মস্থানের গভীর হতে গভীরের স্মৃতি বিজোড়িত কথা। সবাই ভালো থাকবেন।

Post media
1 লাইক0 মন্তব্য
0 শেয়ার61 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

কাগমারি গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন