
শেখ বাদশা
আমার গ্রাম
কুল্যা গ্রাম একটি আদর্শ গ্রাম। গ্রামটি ইউনিয়নের প্রথমাংশে অবস্থিত। উপজেলা ৩নং কুল্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড কুল্যা গ্রাম। এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, একাধিক মসজিদ, মন্দির রয়েছে। আছে গ্রামের কোল ঘেষে বয়ে যাওয়া বেতনা নদীর উপর একটি ব্রীজ ও নদীর তীরবর্তী কয়েকটি ইট ভাটা। গ্রামের রাস্তা ঘাটা আধাকাচা-পাকা। শিক্ষার হার একেবারেই কম।

