Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

Noorul islam najif

Noorul islam najif

মাটিয়াকুড়া

publicText only

মাটিয়াকুড়ার স্মৃতি নূরুল ইসলাম নাযীফ মাটিয়াকুড়ার স্মৃতি, এখনো আমায় ভীষণ কাঁদায় বাড়ায় কেবল প্রীতি। শুয়ে বসে থাকা ঘাস-গালিচায় আমার সেসব দিন, স্মৃতির পাতায় এখনো দারুণ অপূর্ব রঙিন। সাঁতার কাটার পুকুর আমাকে ডেকে চলে- আয় আয়, মাটিয়াকুড়ার স্মৃতি কী কখনো সহজেই ভোলা যায়! আম-কাঁঠালের গন্ধে মুখর পাখিডাকা যত ক্ষণ, মনের পাতায় থাকবে আমার থাকবেই আমরণ। ছবির মতন মনে হতো সব চারিদিকে ধানী মাঠ, খালইপাড়ার পথেই পেতাম মায়াময় পারঘাট। কত শত স্মৃতি উঁকি দিয়ে যায় মনের দুয়ারে আজ, যতদিন বাঁচি হাতরিয়ে যাব সকাল-বিকাল সাঁঝ। মাটিয়াকুড়ার মায়া, এ জীবনে বাড়ায় কেবল দুঃখ-সুখের ছায়া।

2 লাইক0 মন্তব্য
0 শেয়ার51 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

মাটিয়াকুড়া গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন