Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

মো রফিকুল ইসলাম রফি

মো রফিকুল ইসলাম রফি

আমার গ্রাম

public1 media

মায়াবী রূপেশ্বর আঁকাবাঁকা মেঠো পথটি যেন আঁকা এক ছবি, সেথায় এসে থমকে দাঁড়ায় অলস দুপুরের রবি। সবুজ ঘাসে শিশির হাসে, ধানের শীষে গান, আমার গ্রামের রূপ দেখে যে জুড়িয়ে যায় প্রাণ। রূপেশ্বর নাম সার্থক তার, রূপের নেই তো শেষ, প্রকৃতি যেন সেজেছে আজ সুন্দর এক বেশ। দিতা তোমার রূপের মায়া, উপমা সব হারায়, রূপের নায়িকা শেষ হয়ে যায় এই গ্রামেরই পাড়ায়। পাখির ডানায় রোদ খেলা করে, শীতল হাওয়া বয়, এই গ্রামটি মনের মাঝে স্বপ্ন হয়ে রয়। ছবির মতো রাস্তা তাহার, বাঁকে বাঁকে সুখ, রূপেশ্বরের মায়ায় আমি দেখি চেনা মুখ।

Post media
2 লাইক0 মন্তব্য
0 শেয়ার63 ভিউ

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন