
Md. Fazlur Rahman
আমার গ্রাম
শৈশবের গ্রামের স্মৃতি : অত্যন্ত আনন্দময় ছিল, মহুর্তগুলো মানেই হলো যান্ত্রিকতাহীন, অবারিত সবুজের মাঝে সোনালী দিনগুলো রোমাঞ্চকর। পুকুরে ডুব,সাঁতার, ধুলোমাখা পথ, দলবেঁধে লুকোচুরি, আর দাদু-দাদার কাছে রূপকথার গল্প শোনার দিনগুলো। খোলা মাঠে দৌড়ঝাঁপ, গাছে চড়া, বর্ষায় ভিজে ফুটবল খেলা, আর টায়ার বা লাটিম ঘোরানো। দুপুরে বন্ধুদের সাথে পুকুরে দীর্ঘক্ষণ সাঁতার কাটা, ডুব,সাঁতার দেওয়া ও একসাথে গোসল করার আনন্দ। এই স্মৃতিগুলো হলো নিশ্চিন্ত আনন্দ, দুরন্তপনা, এবং প্রকৃতির কাছাকাছি কাটানো জীবনের সবচেয়ে মধুর অংশ।