Explore the Digital Profile of Dhulia, TaherhudaSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

ধুলিয়া গ্রাম
ধুলিয়া – একটি আদর্শ গ্রাম | আমার শেকড়, আমার গর্ব
তাহেরহুদা, হরিণাকুন্ডু, ঝিনাইদহ
ধুলিয়া গ্রাম সম্পর্কে মতামত দিন
গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।
এক নজরে ধুলিয়া
- পোস্টআদর্শ আন্দুলিয়া
- ইউনিয়নতাহেরহুদা
- উপজেলাহরিণাকুন্ডু
- জেলাঝিনাইদহ
- বিভাগখুলনা
- জনসংখ্যা
- ২৫০০+
- আয়তন
- ৯ বর্গ কিমি
ইতিহাস
ধুলিয়া একটি ছোট গ্রাম। এই গ্রামের প্রধান কৃষিপণ্য হলো পান, কলা ও ধান। প্রচলিত ধারণা অনুযায়ী, একসময় এ এলাকায় প্রচুর ধুলো থাকায় গ্রামের নাম ছিল ধুলে। পরবর্তীতে সেই নাম পরিবর্তিত হয়ে ধুলিয়া হয়েছে। অতীতে ধুলিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ছিল। বর্তমানে এখানে ধুলিয়া বাজার নামে একটি বাজার রয়েছে, যা খেদোর বাজার নামেও পরিচিত। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। এছাড়া ধর্মীয় শিক্ষার জন্য তিনটি বড় মসজিদ ও প্রায় পাঁচটি মক্তব রয়েছে। শিক্ষার দিক থেকেও ধুলিয়া গ্রাম বেশ অগ্রসর।গ্রামের প্রায় ৯৮% মানুষ শিক্ষিত। খেলাধুলার ক্ষেত্রেও ধুলিয়া গ্রামের সুনাম রয়েছে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় গ্রামের তরুণরা নিয়মিত অংশগ্রহণ করে এবং আশপাশের এলাকার তুলনায় ধুলিয়া খেলাধুলায় অন্যতম সেরা গ্রাম হিসেবে পরিচিত।
গ্রামের প্রতিটি বাঁশঝাড়, ক্ষেত-খামার, পুকুর আর কাঁচা রাস্তা বয়ে নিয়ে চলে আমাদের শেকড়ের গল্প।
“আমাদের শেকড়, আমাদের গর্ব — ধুলিয়া”



