Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

  • khuksia
  • khuksia
  • khuksia
  • khuksia
স্মার্ট গ্রাম আইডি: V55TM38

Explore the Digital Profile of khuksia, NakaiSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

খুকশিয়া গ্রামের প্রোফাইল ছবি

খুকশিয়া গ্রাম

অনাবিল পরিবেশের সুন্দর একটি গ্রাম

সুজলা সুফলা সবুজ শ্যামল চারিদিকে নদীবেষ্টিত দক্ষিণ খুকশিয়া কালুগাড়ি বাসাপাড়া ছোট্ট একটি আদর্শ গ্রাম।

নাকাই, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

১৮৯ভিউশেয়ার
🤲 আস-সালামু আলাইকুম — খুকশিয়া গ্রামের অফিসিয়াল অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম 🌾গ্রামঃ খুকশিয়া (khuksia), পোষ্টঃ নাকাইহাট, ইউনিয়নঃ নাকাই, উপজেলাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধা, বিভাগঃ রংপুর।অনলাইন গ্রামস্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম
গ্রাম জরিপ

খুকশিয়া গ্রাম সম্পর্কে মতামত দিন

গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।

গ্রামের বাস্তব চিত্রসমস্যা ও প্রয়োজনঅনলাইন জরিপ প্রোফাইল

এক নজরে খুকশিয়া

জনসংখ্যা
৩০০০+
আয়তন
৪ বর্গ কিমি
ওয়ার্ড
৪ নং
পাড়া-মহল্লা
৯টি
ব্যক্তিত্ব
২ জন
প্রতিষ্ঠান
৫টি
দর্শনীয় স্থান
১টি
প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতা হিসেবে তেমন কোন ইতিহাস নেই
প্রতিষ্ঠাকাল
এটা সুদূর অতিতের প্রাচীনতম একটি গ্রাম

পরিচিতি

সুজলা সুফলা সবুজ শ্যামল প্রকৃতির মনোরম বাসরে লালিত ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের মাঝে দন্ডায়মান চারিদিকে নদীবেষ্টিত দক্ষিণ খুকশিয়া কালুগাড়ি বাসাপাড়া ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে প্রায় তিন হাজার লোকের বসবাস। এখানে সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।এটি কৃষি স্বনির্ভর একটি গ্রাম। এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়" কালুগাড়ি বাসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়"। খুকশিয়া হাফিজিয়া মাদ্রাসা ও কাতার চ্যারিটি মসজিদ। এছাড়া আরো দুইটি মসজিদ রয়েছে এবং রয়েছে একটি মন্দির একটি সরকারি ক্লিনিক। গ্রামের স্বনামধন্য প্রজন্মের শ্রেষ্ঠ কিছু ব্যক্তিত্ব রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ডাঃ মোঃ খলিলুর রহমান খন্দকার , ফয়জার রহমান বাবলু (ব্যাংক কর্মকর্তা), শফিকুল ইসলাম (শিক্ষক) ,নুরুজ্জামান প্রধান( আমিন সার্ভেয়ার ) বিপুল ইসলাম বিপু (মুহুরি জর্জ কোর্ট গাইবান্ধা), মাহফুজার রহমান ( ব্যাংক কর্মকর্তা "আশা"),প্রকৌশলী মিজানুর রহমান, কবির হোসেন (ইঞ্জিনিয়ার),শামীম প্রধান (সাবেক ব্যাংক কর্মকর্তা "আশা"),দয়ালুল করিম (সিভিল ইঞ্জিনিয়ার),শাহিন ইসলাম (সেনাবাহিনী),সোলাইমান আলী (প্রদর্শক),ডাঃ সাদ্দাম হোসেন (ফিজিওথেরাপি), পলাশ প্রধান (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার),হৃদয় চন্দ্র (পুলিশ কনস্টেবল)এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম(মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান),জুবায়ের হোসেন(mss political science), মজনু মিয়া (মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান),শামীমপ্রধান(BSS) , গোলাম কিবরিয়া(মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয়),আতাউর রহমান সানজিত(মাস্টার্স) ইত্যাদি । সব মিলিয়ে আমাদের এই ছোট্ট গ্রাম অনাবিল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলছে সুখী ও সমৃদ্ধির পথে।

ইতিহাস

খুকশিয়া গ্রাম বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কত বছর আগে গ্রামটি প্রতিষ্ঠিত হয় এ নিয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এই অঞ্চলটি কৃষি নির্ভর অঞ্চল। উর্বর শক্তি সম্পন্ন ভূমি থাকায় অতিতের পূর্ব পুরুষেরা এই অঞ্চলে জনপদ গড়ে তোলে। পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিতে গ্রামটি একটি আধুনিক গ্রামে পরিণত হয়েছে।

গ্রাম্য জীবন

গ্রামীণ জীবন কতটা সুখী সমৃদ্ধির তা বলার অবকাশ থাকে না। গ্রামের মনোরম প্রকৃতির সৌন্দর্য যা নিমিষেই মানুষের মন কেড়ে নেয়। সকাল থেকে সন্ধ্যা পাখি ডাকা ভোরে এক অপূর্ব মাধুর্যের সৃষ্টি করে। গ্রীস্মের দাবদহে গ্রামীণ মানুষ গ্রামের বট বৃক্ষের নিচে সুখ-দুঃখের পাশাপাশি আড্ডায় মেতে ওঠে । বর্ষার অবিরাম ধারায় নদী-নালা,খাল-বিল ভরে ওঠে ,চারিদিকে মুখরিত থাকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে। মৃতপ্রায় নদীগুলোতে শাপলা ফুলের অপূর্ব সৌন্দর্যের দৃশ্য ফুটে ওঠে। শরতে নদীর অববাহিকায় শরৎ কন্যা কাশফুল তার অপূর্ব সৌন্দর্যৈ প্রকৃতিকে ভরিয়ে তোলে। হেমন্তকালে শুরু হয়ে যায় তাল পিঠা খাওয়ার আয়োজন। শীতকালে মাঠে মাঠে সৌন্দর্যে ভরিয়ে তোলে সরিষা ফুল, যা খুবই মনমুগ্ধকর। বসন্ত নিয়ে আসে এক অপূর্ব সৌন্দর্য, কোকিলের কুহুতানে মুখরিত থাকে চারদিক। এখানকার মানুষ কৃষি, ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এই আদর্শ গ্রামে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, বাজার ,খেলার মাঠ, উন্নতমানের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই গ্রামের বেশ কিছু ব্যক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তথা মালয়েশিয়া ,সৌদি আরব ,সিঙ্গাপুর, ইউএসএ , উত্তর কোরিয়া ,মরিচাস ,বাহরাইন উন্নত মানের শিক্ষা ও কর্মের তাগিদে অবস্থানরত রয়েছেন।

শিক্ষা ও উন্নয়ন

গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফেজিয়া মাদ্রাসা ,একটি দাখিল মাদ্রাসা, আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী তরুণরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন খবরাখবর ন্যায় অন্যায় জনতার মাঝে প্রচার করে থাকেন।

কৃষি

ধান এ অঞ্চলের বিখ্যাত কৃষি প্রধান শস্য। কৃষি প্রধান গ্রাম হিসেবে ধান ,গম ,ভুট্টা ,আলু প্রায় সকল ধরনের কৃষি আবাদ ও সবজির চাষ হয়ে থাকে ।

সামাজিক ও সাংস্কৃতিক

ফুটবল, ক্রিকেট ,কাবাডি ইত্যাদির মাঠ রয়েছে এবং ঈদগাহ মাঠ রয়েছে যেখানে প্রতি ঈদে প্রায় পাঁচ হাজার মানুষের জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন হয়ে থাকে। প্রতিবছর শরতের পূজা উৎসবের পাশাপাশি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে

গুরুত্বপূর্ণ স্থানসমূহ

  • মসজিদ,হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, সরকারি ক্লিনিক, নদী মোহনা ও নদীর অববাহিকা।

পেশা

  • কৃষক ,শিক্ষক, ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী,প্রশাসনে কর্মরত কিছু ব্যক্তি

যোগাযোগ ও অবকাঠামো

  • যোগাযোগের মাধ্যম হিসেবে গ্রামটিতে রয়েছে পাকা রাস্তা ও ব্রিজ, আধা পাকা ও কাঁচা রাস্তা।গ্রামটিতে ২০১৮ সাল নাগাদ বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়।3G/4G ইন্টারনেটের পাশাপাশি Wi-Fi সেবা চালু রয়েছে

প্রযুক্তি ও উন্নয়ন

  • ডিজিটাল অনলাইন সেবার পাশাপাশি, মোবাইল অ্যাপস, ইন্টারনেট, ওয়াইফাই, আধুনিক উন্নত কৃষি যন্ত্রপাতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার

গ্রামের প্রতিটি বাঁশঝাড়, ক্ষেত-খামার, পুকুর আর কাঁচা রাস্তা বয়ে নিয়ে চলে আমাদের শেকড়ের গল্প।

“আমাদের শেকড়, আমাদের গর্ব — খুকশিয়া

স্মার্ট গ্রাম অ্যাডমিন