Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

  • Mnaikhalee
  • Mnaikhalee
  • Mnaikhalee
  • Mnaikhalee
স্মার্ট গ্রাম আইডি: V01FQ23

Explore the Digital Profile of Mnaikhalee, BancharampurSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

মনাইখালী গ্রাম

মনাইখালী গ্রাম

মনাইখালী – একটি আদর্শ গ্রাম | আমার শেকড়, আমার গর্ব

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর ইউনিয়নের তিতাস নদী পাড়ে একটি ঐতিহ্যবাহী গ্রাম হলো মনাইখালি।

বাঞ্ছারামপুর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

৪৯ভিউশেয়ার
🤲 আস-সালামু আলাইকুম — মনাইখালী গ্রামের অফিসিয়াল অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম 🌾গ্রামঃ মনাইখালী (Mnaikhalee), পোষ্টঃ বাঞ্ছারামপুর, ইউনিয়নঃ বাঞ্ছারামপুর, উপজেলাঃ বাঞ্ছারামপুর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, বিভাগঃ চট্টগ্রাম।অনলাইন গ্রামস্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম
গ্রাম জরিপ

মনাইখালী গ্রাম সম্পর্কে মতামত দিন

গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।

গ্রামের বাস্তব চিত্রসমস্যা ও প্রয়োজনঅনলাইন জরিপ প্রোফাইল

এক নজরে মনাইখালী

জনসংখ্যা
৫৮৭+
আয়তন
১.৫ বর্গ কিমি
ওয়ার্ড
৪ নং
প্রতিষ্ঠাতা
ধারণা করা হয়, “মনাই” নামে কোনো ব্যক্তি বা জমিদার/প্রভাবশালী ব্যক্তির বসতির নাম থেকেই “মনাইখালি” নামটি এসেছে।
প্রতিষ্ঠাকাল
১৮৩০

পরিচিতি

মনাইখালি গ্রামটি তিতাস নদীর অববাহিকায় পলিগঠিত উর্বর সমতলে অবস্থিত একটি সবুজ ও সমৃদ্ধ জনপদ। চারপাশের সুজলা-সুফলা পরিবেশ এবং কৃষি উপযোগী জমির কারণে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। ধান, পাট ও বিভিন্ন রবিশস্য এখানে প্রধান ফসল। একসময় নৌপথ ছিল গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম, তবে বর্তমানে সড়কপথই বেশি ব্যবহৃত হয়। গ্রামের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী পরিবার হলো শিকদার বংশ, যারা কৃষি, সমাজ সংস্কার এবং স্থানীয় বিচার-সালিশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া গ্রামে আরও অনেক সম্মানিত ভূইয়া বংশ, সরকার বংশ ও ফকির বংশের পরিবার বসবাস রয়েছে। ধর্মীয় ও সামাজিক দিক থেকেও গ্রামটি সমৃদ্ধ; এখানে বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে যা মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে। ঈদুল ফিতরসহ বিভিন্ন গ্রামীণ উৎসব অত্যন্ত আনন্দ ও ঐক্যের মাধ্যমে উদযাপিত হয়। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষার প্রসার ধীরে ধীরে বাড়ছে এবং তরুণ সমাজ খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।

ইতিহাস

মধ্যযুগে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল মোগল প্রশাসনের অধীনে বিভিন্ন পরগণায় বিভক্ত ছিল। নদীঘেরা এই এলাকায় কৃষি ও নৌবাণিজ্যের কারণে ছোট ছোট গ্রাম ও বাজার গড়ে ওঠে। মনাইখালি গ্রামও তখন কৃষিভিত্তিক একটি গ্রামীণ বসতি হিসেবে বিকাশ লাভ করে।

গ্রাম্য জীবন

মনাইখালি গ্রামের গ্রামীণ জীবন হলো সরলতা, পারস্পরিক সহযোগিতা, কৃষিভিত্তিক জীবন এবং প্রাকৃতিক পরিবেশের এক সুন্দর সমন্বয়।

শিক্ষা ও উন্নয়ন

গ্রামে প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষার হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় তরুণরা খেলাধুলা ও সামাজিক ক্লাবগুলোর মাধ্যমে গ্রামের উন্নয়নে ভূমিকা রাখে।

কৃষি

ধান, পাট এবং বিভিন্ন রবিশস্য চাষের জন্য এলাকাটি পরিচিত।

সামাজিক ও সাংস্কৃতিক

গ্রামীণ সমাজে পরিবার ও প্রতিবেশীর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সুখ-দুঃখে সবাই একে অপরের পাশে দাঁড়ায় বিয়ে, মিলাদ, ঈদ ইত্যাদি অনুষ্ঠানে সবাই অংশ নেয় গ্রামের মসজিদ বা ঈদগাহে সবাই একত্রিত হয় এই ঐক্যবদ্ধ জীবন গ্রামীণ সমাজের বড় বৈশিষ্ট্য

গুরুত্বপূর্ণ স্থানসমূহ

  • মসজিদ, মাদ্রাসা, নদী, কবরস্থান।

পেশা

  • কৃষক, শিক্ষক, ব্যবসা,

যোগাযোগ ও অবকাঠামো

  • কাচা রাস্তা, পাকা রাস্তা, ১০০% বিদ্যুৎ সংযোগ, ব্রিজ, কালভার্ট, ইন্টারনেট সংযোগ

প্রযুক্তি ও উন্নয়ন

  • অনলাইন সেবা, অনলাইন ব্যবসা, মোবাইল, কম্পিউটার ইত্যাদি

আরও তথ্য

  • জমির দাম: বাড়ি: প্রতি শতক ২ লক্ষ, জমি: প্রতি শতক ৩০ থেকে ৯০ হাজার

গ্রামের প্রতিটি বাঁশঝাড়, ক্ষেত-খামার, পুকুর আর কাঁচা রাস্তা বয়ে নিয়ে চলে আমাদের শেকড়ের গল্প।

“আমাদের শেকড়, আমাদের গর্ব — মনাইখালী

স্মার্ট গ্রাম অ্যাডমিন