
Muslima Akter
মধ্যম তেলিগতাী
🌳আমার তেলিগাতী🌳 সবুজ আর সোনালীর মেলা, ১৩ হাজার প্রাণের খেলা, আমার গ্রাম তেলিগাতী। ১৯৬৪ সালে পথচলা শুরু, ৫১.৯৮ বর্গ জুড়ে মায়ার পরশ। চাপড়ী, মালমগাছা, বরনডাংগা — প্রতিটি গ্রামে মায়ের শ্বাস। প্রতিটা স্কুলে বাজে ঘন্টা, মাদ্রাসাতে ঝরে কুরআনের সুর, মসজিদে ওঠে নামাজের ধ্বনি। ভ্যানের টুংটাং, মোটরের শব্দ, ২৫ কিলোতেই সদর জানি। আঁকাবাঁকা সুন্দর পথ, পথের পাশেই নিস্তব্ধ মায়াবী খাল। পড়ন্ত বিকেলের অপরূপ রূপে, খালের জলে সোনা ঝরে পড়ে। সকাল-সাঁঝে পাখির কূজনে, নতুন গানে ভাঙে ঘুমের ঘোর। ঢুলিগাতী এম টি স্কুল আমার তোমার মাটিতেই আমার শিকড়। তেলিগাতী তুই আমার গর্ব, তোর বুকেই আমার ঘর। 🖋️ Muslima Akter