Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

শাহাদত আলী

শাহাদত আলী

আমার গ্রাম

public1 media

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার (সংসদীয় আসন-২৯৭, চট্টগ্রাম-১৫) অন্যতম প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হলো পূর্ব গুনাগরী। এটি উপজেলার ৫ নং কালীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং চমৎকার যোগাযোগ ব্যবস্থা ও নানা ধরনের নাগরিক সুবিধার জন্য এটি বিশেষভাবে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪০ কি:মি: দক্ষিণে এলাকার অবস্থান । কেন্দ্রিয় বাজার: গুনাগরী বাজার ও গুনাগরী চৌমুহনী বাঁশখালীর অন্যতম বৃহৎ বিপণীবিতান এলাকা হিসেবে পরিচিত। এখানে বেশ কিছু আধুনিক শপিং মল (যেমন- নিউমার্কেট, সাহেব মিয়া সিটি সেন্টার, গনি প্লাজা, সিদ্দিক মার্কেট, রাজা মার্কেট ইত্যাদি) রয়েছে। তাছাড়া ৮ টি জামে মসজিদ, ৩ টি বৃহৎ মাদ্রাসা ও ৫/৬ টি ইসলামি কিন্ডার গার্ডেন/ফোরকানীয়া মাদ্রাসা, গুনাগরী আধুনিক হাসপাতাল ও আয়শা (রা:) মা ও শিশু হাসপাতাল, সরকারি প্রাথমিক বিদ‍্যালয় রয়েছে। এই গ্রামে ডলম পীরের (র:) মাজার ও মৌলানা ইজ্জত উল্লাহ (র:) এর মাজার রহিয়াছে।

Post media
2 লাইক1 মন্তব্য
0 শেয়ার113 ভিউ

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন