
মোহাম্মদ জয়নাল আবেদীন
আমার গ্রাম
গ্রাম : পূর্ব চাঁন্দপুর, পোস্ট: পেরিয়া বাজার ৩৫৮০, ইউনিয়ন: ২ নং পেরিয়া, উপজেলা : নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ২ নং পেরিয়া ইউনিয়নের ৪ নং এর একটি অন্যতম গ্রাম। গ্রামে একটি স্বতন্ত্র পাড়া রয়েছে যা চতলিয়া নামে পরিচিত। ৫ টি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, পাড়াভিত্তিক কয়েকটি কোরআন শিক্ষাক্ন্দ্রে ( সকাল বেলার মক্তব) একটি হাফেজিয়া মাদ্রাসা, ২ টি নূরানী মাদ্রাসা রয়েছে, গ্রামের রয়েছে একটি বিশালাকার দীঘি, দীঘির পাড়ে একটি শাহী ঈদগাহ এ একটি পূরাতন বাজার ( কথিত আছে গ্রামের এ বাজারে দীঘিতে দূর থেকে বণিকরা দাঁড়(খাল) দিয়ে নৌকায় করে তাদের মালামাল নিয়ে আসতো এ বাজারে। দীঘির উত্তর পাড়ে ছিল এতিমখানা ও কেন্দ্রীয় মক্তব, যা কালক্রমে হারিয়ে গিয়ে গড়ে উঠেছে আশ্রয়ন প্রকল্পে। যে দীঘিতে আমরা শাপলা শালুক কুড়িয়েছি, পুরো গ্রামের মানুষ মাছ ধরার সুযোগ ছিল । আরো ছিল ৩ টি খাস পুকুর যার ২ টিতে মাছ ধরে কুটি কুটি করে ৭০ ভাগ করা হতো যার ১ টি ভাগ আমরা ও পেতাম।চলবে....
