Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

গ্রামের নতুন গল্প, ছবি ও অনুভূতি জানার জন্য Amar Gram নিউজফিডে ফিরে আসুন।

Md Masukur Rahman

Md Masukur Rahman

খড়ারিয়া

public1 media

নয়ন মিয়া একজন বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশের সুবর্ন নাগরিক তাহার উপর এমন অমানবিক নির্যাতন—আমরা কি সত্যিই মানুষ-----? আমাদের ডুংশ্রী গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে নয়ন। গতকাল রাতে শিববাড়ি থেকে মোল্লারচকের আশপাশে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলে জানতে পেরেছি। যে মানুষটি নিজের কষ্টের কথা সবার সামনে ঠিকমতো প্রকাশ করতে পারে না, তার সঙ্গেই যদি এমন নিষ্ঠুর আচরণ করা হয়, তাহলে আমাদের মানবিকতা কোথায়--? নয়নও আমাদের সমাজের একজন মানুষ। তারও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। একজন অসহায় ও বুদ্ধি প্রতিবন্ধী মানুষের উপর নির্যাতন কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা শুধু নয়নের উপর আঘাত নয়, এটি আমাদের বিবেক ও মানবতার উপর ও আঘাত। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিববাড়ি থেকে মোল্লারচকের আশপাশে গতকাল রাতে যারা উপস্থিত ছিলেন কিংবা ঘটনাটি সম্পর্কে কিছু জানেন, তাদের কাছে অনুরোধ—সত্য ঘটনা সামনে আনুন। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। মনে রাখবেন, একজন অসহায় মানুষের অসহায়ত্ব কখনোই তার উপর নির্যাতন চালানোর অধিকার কাউকে দেয় না। আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই; নীরবতা নয়, সত্যের প্রকাশ চাই। নয়নের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

Post media
1 লাইক0 মন্তব্য
0 শেয়ার88 ভিউ

এই পোস্টটি যে গ্রামের

🏡

খড়ারিয়া গ্রাম

গ্রামের ইতিহাস, প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও দর্শনীয় স্থানের তথ্য দেখুন।

গ্রামের প্রোফাইল দেখুন

আরও পোস্ট

গ্রামের মানুষের লেখা আরও কিছু গল্প ও মুহূর্ত।

সব পোস্ট দেখুন