Explore the Digital Profile of Tarakandi, KamariyaSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

তারাকান্দি গ্রাম
তারাকান্দি – একটি আদর্শ গ্রাম | আমার শেকড়, আমার গর্ব
কামারিয়া, শেরপুর সদর, শেরপুর
তারাকান্দি গ্রাম সম্পর্কে মতামত দিন
গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।
এক নজরে তারাকান্দি
- পোস্টরামপুর-২১০০
- ইউনিয়নকামারিয়া
- উপজেলাশেরপুর সদর
- জেলাশেরপুর
- বিভাগময়মনসিংহ
- প্রতিষ্ঠাতা
- অনেকের মতে, টিলা বা উচুতে দাড়িয়ে আকাশে তারা বা তারকা গননা থেকে তারাকান্দি নামের নামকরণ হয়েছে
ইতিহাস
প্রশাসনিক তথ্যঃ তথ্য পরিক্রমা থেকে জানা যায় দেশ বিভাগের আগেও প্রশাসনিক ক্ষেত্রে এবং স্বাধীনতার পরে ১৯৮৪ সালে শেরপুর জেলায় উপনীত হওয়া থেকে শুরু করে সবসময় তারাকান্দি গ্রামটি প্রচলিত নামেই পরিচিত। এ গ্রামের নামকরণের ক্ষেত্রে তেমন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তবে অনেকের মতে, টিলা বা উচুতে দাড়িয়ে আকাশে তারা বা তারকা গননা থেকে তারাকান্দি নামের নামকরণ হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যঃ ইতিহাস ও সংস্কৃতিতে সম্বৃদ্ধ ঐতিহ্যবাহী তারাকান্দি। জারীগান, সারিগান, পালাগান, কিচ্ছা-কাহিনী, যাত্রাপালা, পুথি-পত্র, বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান সহ সকল সামাজিক, ধর্মীয় ও আধুনিক সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত এখানকার সহজ সরল স্বভাবের লোকসমাজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দুষ্কৃতকারী রাজাকার ও আলবদরের সহায়তায় এ গ্রামের সাধারণ মানুষের বহু ঘর বাড়ি পুড়িয়ে দেয় পাকবাহিনী।
গ্রামের প্রতিটি বাঁশঝাড়, ক্ষেত-খামার, পুকুর আর কাঁচা রাস্তা বয়ে নিয়ে চলে আমাদের শেকড়ের গল্প।
“আমাদের শেকড়, আমাদের গর্ব — তারাকান্দি”



