
mohammod maminul Islam
এলাহাবাদ-
LIVE লগইন জাতীয় রাজনীতি রাজধানী সারাদেশ BN / EN কুমিল্লা মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম পাঠক: ৪৪ জন প্রিন্ট ফটোকার্ড 1 অ− অ অ+ মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ ও সাংবাদিক সহিদুল হকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত ফলো করুন ফেসবুক ইউটিউব মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে স্বনামধন্য জ্যেষ্ঠ সাংবাদিক, অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ, আবেগঘন স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জস্থ ‘বাংলা রেস্টুরেন্টে' স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক এন এ মুরাদের সঞ্চালনায় স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত অনেকেই মরহুমের স্মরণে অশ্রুসিক্ত হয়ে পড়েন। স্মরণসভায় উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অধ্যক্ষ সহিদুল হকের কর্মময় বর্ণাঢ্য জীবন, শিক্ষকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি ১৯৭১ সালের রণাঙ্গনে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞচিত্তে তুলে ধরা হয়। বক্তারা বলেন, "অধ্যক্ষ সহিদুল হক কেবল একজন সাংবাদিক বা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন মুরাদনগরের আলোর দিশারী। ক্লাসরুমে শিক্ষার আলো ছড়ানো, কলমের ধারে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ বয়সে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা—সবক্ষেত্রেই তিনি অনন্য ছাপ রেখে গেছেন। তাঁর প্রয়াণে এলাকার বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।" অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, পুলিশ সুপার ও মরহুমের সন্তান নাইমুল হক (নিপু), সুপ্রীম কোর্টের আইনজীবী নাদিমুল হক, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহাম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান আরিফ, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক ও উইকি সংকলক মমিনুল ইসলাম মোল্লা, এনটিভির প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তহিদুর রহমান (টিটু), এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাংগরা প্রেসক্লাবের হাফেজ নজরুল এবং সাংবাদিক মিজান খাঁন প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই ব্যক্তিত্ব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শ্রদ্ধা ও স্মৃতিচারণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম। এতে উপস্থিত সহকর্মী, সুধীজন ও স্বজনেরা অশ্রুসজল চোখে অংশ নেন।