Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

  • Udpara
  • Udpara
  • Udpara
  • Udpara
স্মার্ট গ্রাম আইডি: V36HW65

Explore the Digital Profile of Udpara, GualkandiSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

উদপাড়া গ্রামের প্রোফাইল ছবি

উদপাড়া গ্রাম

একটি সুন্দর গ্রাম

এই গ্রামে তিনটি মসজিদ ও একটি মন্দির রয়েছে। এই গ্রামে অনেক শিক্ষক রয়েছেন। এ আগে বনজঙ্গলের মতো ছিলো। তবে এখন জনসংখ্যা বাড়ার কারনে বনজঙ্গল কমে গেছে।গ্রামটির দক্ষিনে রয়েছে একটি ছোট বিল আছে৷ এই গ্রামের মাঠের জমি উর্বর এবং উচু হওয়ায় বছর তিন থেকে ৪ বার ফসল ফলানো সম্ভব।আর এই গ্রামটি একসময় গোয়ালকান্দির জমিদারের অধীনে ছিলো, উদপাড়া গ্রামের পশ্চিমদিকে রয়েছে গোয়ালকান্দিতে অবস্থিত জমিদারবাড়ি। এখনো যার কিছু অংশে মানুষ বসবাস করে তবে বেশিরভাগ অংশ ভেঙে ধ্বংসাবশেষে পরিনত হয়েছে। আর ডাঙার মধ্যে একটি স্থান আছে যেখানে একসময় জাঁকজমকপূর্ন বাজার বসতো, সেটা প্রায় ১৯৪০সালের দিকে। সেই স্থানে একটি শানে বাঁধায় করা পুকুরও রয়েছে।

গোয়ালকান্দি, বাগমারা, রাজশাহী

১৫০ভিউশেয়ার
🤲 আস-সালামু আলাইকুম — উদপাড়া গ্রামের অফিসিয়াল অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম 🌾গ্রামঃ উদপাড়া (Udpara), পোষ্টঃ গোয়ালকান্দি, ইউনিয়নঃ গোয়ালকান্দি, উপজেলাঃ বাগমারা, জেলাঃ রাজশাহী, বিভাগঃ রাজশাহী।অনলাইন গ্রামস্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম
গ্রাম জরিপ

উদপাড়া গ্রাম সম্পর্কে মতামত দিন

গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।

গ্রামের বাস্তব চিত্রসমস্যা ও প্রয়োজনঅনলাইন জরিপ প্রোফাইল

উদপাড়া এবতেদায়ী মাদ্রাসা

উদপাড়া গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে উক্ত গ্রামের বেশিরভাগ ছেলে মেয়েরা এবতেদায়ী পর্যায়ে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়ার সুযোগ পেয়ে থাকে।
স্থাপিত: ১৯৯৫
প্রতিষ্ঠানটি উদপাড়া উত্তর অংশে বড় মসজিদের পাশে অবস্থিত।উদপাড়া গ্রামের বেশিরভাগ ছেলে মেয়ে মাদ্রাসাটিতে পড়াশোনা করে। মাদ্রাসাটি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষক ও শিক্ষার্থী সংখ্যায় যথেষ্ট। তাছাড়া অবকাঠামোগত উন্নতি চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি সরকারি নয় যেকারনে শিক্ষকদের সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা আসলেও সম্মানিত শিক্ষকগন ও গ্রামবাসীর প্রচেষ্টায় উদপাড়া এবতেদায়ী মাদ্রাসা আজ একটি সফল প্রতিষ্ঠান।এখান থেকেই পড়াশোনা করেছেন গ্রামের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী এবং বহু শিক্ষার্থী প্রতিষ্ঠানটির গৌরবের কারন হয়েছে।

উদপাড়া দক্ষিনপাড়া ফুরক্বানিয়া মাদ্রাসা

উদপাড়া দক্ষিনপাড়ায় অবস্থিত কুরআন শিক্ষা মাদ্রাসা।
স্থাপিত: ১৯৪৫
উদপাড়া দক্ষিনপাড়ায় কুরআন পড়া শিখার জন্য বহু আগে চালু হয়েছিলো এ মাদ্রাসা। ১৯৫০ সালেরও আগে চালু হয়েছিলো এ মাদ্রাসা। যা এখনও চলমান। গ্রামে কোন বিদ্যালয় বা মাদ্রাসা না থাকায় সেসময় গ্রামবাসীর উদ্যোগে শুরু হয় মাদ্রাসার যাত্রা। আগে মাদ্রাসার প্রত্যেক কনা ভরে যেত কুরআন শিখার জন্য আসা শিক্ষার্থী দিয়ে। তবে বর্তমানে স্কুল, মাদ্রাসা এর বিস্তার হয়ে এর শিক্ষার্থী সংখ্যা কমে গেছে। তবে এ মাদ্রাসা এখনও গ্রামের ছেলে মেয়েদের কুরআন পড়া শিখিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের মোঃ আব্দুল মানিক মৃধা হুজুর মাদ্রাসায় পাঠদান করে থাকেন।

উদপাড়া উত্তরপাড়া জামে মসজিদ

উদপাড়া গ্রামের উত্তরপাড়ায় অবস্থিত একটি সুন্দর মসজিদ।
স্থাপিত: ১৮৫০
উদপাড়া গ্রামের উত্তরপাড়ায় অবস্থিত একটি সুন্দর মাদ্রাসা। এই মসজিদটি বর্তমানে সক্রিয় এবং এখানে নিয়মিত সালাত আদায় করতে আসেন মুসল্লিরা। এছাড়া মসজিদটিতে এয়ার কুলার ব্যবহৃত হয়ে থাকে। মসজিদটি দোতলা এবং এর একটি লম্বা মিনার রয়েছে।মসজিদের সাথেই রয়েছে পাকা ওযুখানা। মসজিদটি প্রথম শুরু হয় অনেক আগে। বর্তমানে এটি একটি সুন্দর,বড়, উন্নত ও পাঁকা মসজিদ।

উদপাড়া দক্ষিনপাড়া জামে মসজিদ

উদপাড়া দক্ষিনপাড়ার মসজিদ।
এটি একটি নতুন মসজিদ। যদি উদপাড়া দক্ষিনপাড়ায় অনেক আগে থেকেই মসজিদ ছিলো। তবে বর্তমানের মসজিদটি পাঁকা করা হয়েছে। এবং সামাজিক বিভিন্ন কাজ যেমন যাকাত,ফেতরা বন্টন এবং বিভিন্ন সামাজিক সিদ্ধান্তঃ এখানে নেওয়া হয়ে থাকে।
স্মার্ট গ্রাম অ্যাডমিন