Amar Gram: Smart Platform: অ্যাপটি ইনস্টল করুন এবং গ্রামের সাথে সংযুক্ত থাকুন। 🌟Install now 

  • Udpara
  • Udpara
  • Udpara
  • Udpara
স্মার্ট গ্রাম আইডি: V36HW65

Explore the Digital Profile of Udpara, GualkandiSmart Village Bangladesh 🇧🇩 | Online Smart Village

উদপাড়া গ্রামের প্রোফাইল ছবি

উদপাড়া গ্রাম

একটি সুন্দর গ্রাম

এই গ্রামে তিনটি মসজিদ ও একটি মন্দির রয়েছে। এই গ্রামে অনেক শিক্ষক রয়েছেন। এ আগে বনজঙ্গলের মতো ছিলো। তবে এখন জনসংখ্যা বাড়ার কারনে বনজঙ্গল কমে গেছে।গ্রামটির দক্ষিনে রয়েছে একটি ছোট বিল আছে৷ এই গ্রামের মাঠের জমি উর্বর এবং উচু হওয়ায় বছর তিন থেকে ৪ বার ফসল ফলানো সম্ভব।আর এই গ্রামটি একসময় গোয়ালকান্দির জমিদারের অধীনে ছিলো, উদপাড়া গ্রামের পশ্চিমদিকে রয়েছে গোয়ালকান্দিতে অবস্থিত জমিদারবাড়ি। এখনো যার কিছু অংশে মানুষ বসবাস করে তবে বেশিরভাগ অংশ ভেঙে ধ্বংসাবশেষে পরিনত হয়েছে। আর ডাঙার মধ্যে একটি স্থান আছে যেখানে একসময় জাঁকজমকপূর্ন বাজার বসতো, সেটা প্রায় ১৯৪০সালের দিকে। সেই স্থানে একটি শানে বাঁধায় করা পুকুরও রয়েছে।

গোয়ালকান্দি, বাগমারা, রাজশাহী

১৫০ভিউশেয়ার
🤲 আস-সালামু আলাইকুম — উদপাড়া গ্রামের অফিসিয়াল অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম 🌾গ্রামঃ উদপাড়া (Udpara), পোষ্টঃ গোয়ালকান্দি, ইউনিয়নঃ গোয়ালকান্দি, উপজেলাঃ বাগমারা, জেলাঃ রাজশাহী, বিভাগঃ রাজশাহী।অনলাইন গ্রামস্মার্ট ভিলেজ প্ল্যাটফর্ম
গ্রাম জরিপ

উদপাড়া গ্রাম সম্পর্কে মতামত দিন

গ্রামের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নের তথ্য জানতে এই জরিপে অংশ নিন।

গ্রামের বাস্তব চিত্রসমস্যা ও প্রয়োজনঅনলাইন জরিপ প্রোফাইল

উত্তরপাড়া

উদপাড়ার উত্তর দিকে অবস্থিত।
উত্তরপাড়া উদপাড়া গ্রামের বড় পাড়া যেখানে অনেকগুলো ছোট ছোট পাড়া আছে।এই ছোট ছোট পাড়াগুলোর সমন্বয়ে বড় উত্তরপাড়া গঠিত।ছোট ছোট পাড়াগুলোর মধ্যে কয়েকটি যেমন- সরদার,তালুকদার,মোল্লা ইত্যাদি। ছোট ছোট পাড়াগুলো মূলত বংশ থেকে আসে। কারন গ্রামের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বংশের মানুষ বেশি বাস করে। যেকারনে ছোট ছোট পাড়া গড়ে উঠে। উত্তরপাড়াতে রয়েছে একটি এবতেদায়ী মাদ্রাসা, দুটি পাকা মসজিদ,একটি ঈদগাহ,৩ টি মুদি দোকান, ৭ টি চায়ের দোকান, একটি মোড়। এর মধ্য দিয়ে চলে গেছে একটি পাকা সড়ক।
জনসংখ্যা: 1,000

দক্ষিনপাড়া

উদপাড়ার দক্ষিন দিকে অবস্থিত।
উদপাড়া গ্রামের দক্ষিন দিকে অবস্থিত দক্ষিনপাড়া। দক্ষিনপাড়া কিছু ছোট ছোট পাড়া নিয়ে গঠিত। ছোট ছোট পাড়া গুলো মূলত বিভিন্ন বংশ থেকে এসেছে। যেমন: দেওয়ানপাড়া,সরদারপাড়া,মোল্লাপাড়া,মৃধাপাড়া, ও হেজাতিপাড়া দক্ষিনপাড়ায় রয়েছে একটি কুরআন শিক্ষা মাদ্রাসা, ১ টি বড় পাকা মসজিদ এবং আরও দুটি ওয়াক্তিয়া মসজিদ। এখানে দুটি মুদি দোকানও রয়েছে।
জনসংখ্যা: 300

পুরাপাড়া

গ্রামের মধ্যবর্তী অবস্থানে
এখানে মূলত হিন্দুধর্মাবলম্বীদের বসবাস।এখানে একটি পুরাতন দুর্গা মন্দির রয়েছে।এই পাড়ার সব মানুষ হিন্দু ধর্মাবলম্বী।
জনসংখ্যা: 180
স্মার্ট গ্রাম অ্যাডমিন